যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৩৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৩৫:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের সুযোগ নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।

 

শুক্রবার রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালী মন্দিরে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো।’

 

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সংখ্যা লঘু বিবেচনায় মানুষদের বিচার করা হবে। 

 

হিন্দু সম্প্রদায় মানুষদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]