মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়।
পঞ্চগড় জেলা ডিবি পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার অদ্য ০৩/০৯/২০২৬ ইং রাত্রী অনুমান ২০.৪৫ ঘটিকার সময় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা আবু হোসেনের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের (ডিবি)-এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী তাদের ব্যবহৃত মোটরসাইকেলযোগে অভিনব কৌশলে সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ঠাকুরগাঁও হতে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে বোদা থানাধীন সাকোয়ার দিকে নিয়ে আসছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর পঞ্চগড় জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোদা থানাধীন বোদা পৌরসভার ৩নং ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পার্শ্বে মোঃ মুন্না ইসলাম, পিতা- মোঃ মমিন ইসলাম-এর দোকানের পাশে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে একই তারিখ রাত্রী অনুমান ২১.০৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলের চালক ১। হৃদয় ইসলাম (২২), পিতা- মোঃ আশিনা ইসলাম এবং মোটরসাইকেলের পিছনে বসা ২। মহেন রায় (২৩), পিতা- দীনেস রায়, উভয় সাং- সেনপাড়া, পাঁচপীর, বোদা, পঞ্চগড়-কে হেফাজতে নেওয়া হয়।এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বস্তাটির ভিতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় নীল পলিথিন ও
কসটেপ দ্বারা মোড়ানো মোট ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিমাপ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করে উক্ত পোটলাসমূহে সর্বমোট ১২ (বারো) কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানকালে তাদের হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ একই তারিখ রাত্রী ২১.৩৫ ঘটিকার সময় যথাযথভাবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে পঞ্চগড় জেলার বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।