নাটোরের তরুণ আব্দুল্লাহর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৩০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৩০:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন’ (বিআইআইসিসি ২০২৬)-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। নিজ উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’ এর জন্য গত মঙ্গলবার তিনি প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে স্বর্ণপদক অর্জন করেছেন।

একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয়েছে বিআইআইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল

 

মালোয়েশিয়ায় ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন’ এমওয়াইএসও এর উদ্যোগে এবং ‘ইউনিভার্সিটি মালোয়েশিয়া সাবাহ’ (ইউএমএস)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের তরুণ উদ্ভাবক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমওয়াইএসও এর প্রেসিডেন্ট ড. রাজমি বিন আবদুল রাজাক এবং ইউনিভার্সিটি মালোয়েশিয়া সাবাহর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাসিম হাজী মানসোর। এর আগে বিআইআইসিসি ২০২৬-এর জাতীয় পর্বেও স্বর্ণপদক অর্জন করেন আব্দুল্লাহ আলিম। জাতীয় পর্যায়ের সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান এবং বিশ্বমঞ্চে এই সম্মাননা ছিনিয়ে আনেন। আব্দুল্লাহ আলিমের উদ্ভাবিত ‘বিন টু বেনিফিট’ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেন্সর ও ইন্টারনেট অব থিংস (আই ও টি) প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা মডেল। এর মাধ্যমে স্মার্ট ডাস্টবিনের ময়লার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ, মোবাইল অ্যাপে অবস্থান ট্র্যাকিং এবং উৎসে বর্জ্য পৃথকীকরণ করে তা সম্পদে রূপান্তর করা সম্ভব।

 

এছাড়া সাধারণ মানুষকে সঠিকভাবে বর্জ্য ফেলায় উৎসাহিত করতে এতে অ্যাপভিত্তিক ‘গ্রিন কয়েন’ রিওয়্যাডের ব্যবস্থাও রাখা হয়েছে। এর আগেও তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস ইনোভেশন ২০২৬’-এ জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক পান।

 

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ইমার্স এডুকেশন আয়োজিত আন্তর্জাতিক ব্লগ রাইটিং প্রতিযোগিতায় বিশ্বব্যাপী রানারআপ এবং ইতালিভিত্তিক প্রতিষ্ঠান (জিএমএ) আয়োজিত ‘স্টুডেন্ট এমপ্লয়মেন্ট থিংকিং কম্পিটিশন’-এ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

 

তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার সাজ্জাদ হোসেন ও রেশমা বেগম দম্পত্তির সন্তান।

 

আন্তর্জাতিক এই অর্জন প্রসঙ্গে তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম বলেন, “এই অর্জন বাংলাদেশের প্রতিটি তরুণের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতিফলন। আন্তর্জাতিক মঞ্চে দেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে পেরে আমি গর্বিত। তিনি মনে করেন, সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিশ্ব জয় করতে সক্ষম।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]