টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৬:৪২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৬:৪২:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি সার্বিকভাবে পণ্যের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

তিনি বলেন, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা—প্রতিটি পর্যায়ে পণ্যের মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

 

সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত দেখা দিলে তা দ্রুত দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]