রংপুরে সা'পুড়ের ম'ন্ত্র পড়া নিয়ে বি'রোধের জে'রে বৃদ্ধকে পি'টিয়ে হ'ত্যা, প্রধান আ'সামিসহ চারজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রে'ফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৪:০৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৪:২৫:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রংপুরে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ চারজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক


অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রাতে মুন্সিগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো প্রধান আসামি মোঃ আশরাফুল ইসলাম (৪৫), ০৩ নং আসামি মোঃ মাবু মিয়া (৩০), ০৪ নং আসামি মোঃ লেবু মিয়া (৩০) এবং ০৫ নং আসামি মোঃ এরশাদ আলী (৪০)। গ্রেফতারকৃত সকলেই গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মোঃ নূর হোসেনের ছেলে। ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৫ আগস্ট,২০২৬ তারিখ রাতে কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে একজন সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিল। খেলার একপর্যায়ে

সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ শুরু হলে অভিযুক্তরা সহ অজ্ঞাত আরও ৯/১০ জন সাপুড়েকে মারধর শুরু করে। এ সময় ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে আব্দুল মালেক ঐ সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এই ঘটনায় অভিযুক্তরা মিলে গালাগালির এক পর্যায়ে মারধর শুরু করে। আব্দুল মালেকের চিৎকারে তার বাবা ভুক্তভোগী এন্দাজ মিয়া এগিয়ে আসেন। তখন এন্দাজ মিয়াকেও মারধর করা হয়। যার ফলে এন্দাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। ৪। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে গত ২৬ আগস্ট, ২০২৬ তারিখ রংপুরের গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-৩২)। এরপরে, আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ৫। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই


ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ০২ আগস্ট, ২০২৬ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বালিগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মোঃ আশরাফুল ইসলাম (৪৫) এবং ০৩ নং আসামি মোঃ মাবু মিয়া (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। একই আভিযানিক দল রাত ০৯.৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন ইসলামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার ০৪ নং আসামি মোঃ লেবু মিয়া (৩০) এবং ০৫ নং আসামি মোঃ এরশাদ আলী (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ৬। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]