চাঁদপুরে এ'ন্টি'ভে'ন'ম আ'ত্ম'সা''তের আংশিক টাকা ফেরত দিলেন চিকিৎসক

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০২:৩২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০২:৩২:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

‘সরকারি হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন কেনার পুরো টাকাই গায়েব’ শিরোনামে গত ৩০ আগস্ট দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম কেনার ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ১ লাখ ৮৩ হাজার টাকা হাসপাতালের ব্যাংক হিসাবে ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

 

সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জন ক্ষুব্ধ হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে গত ৩ মার্চ ডা. মাহবুবুর রহমান মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে লক্ষ্মীপুরের ৫০ শয্যাবিশিষ্ট কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন

 

সংবাদ প্রকাশের পরদিন, ৩১ আগস্ট চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। তিনি সেখানে ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 

সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম কেনার টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ এবং জেলা প্রশাসক ও সিভিল সার্জনের ক্ষুব্ধ হওয়ার বিষয়টি জানতে পেরে গত ১ সেপ্টেম্বর ডা. মাহবুবুর রহমান লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক শাখা থেকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখায় হাসপাতালের হিসাবে টাকা জমা দেন বলে জানা গেছে। এ সময় ১ লাখ ৮৩ হাজার টাকা ফেরত দেওয়া হয়। তবে বাকি টাকার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

 

বর্তমানে এ বিষয়ে করণীয় সম্পর্কে জানতে চাইলে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, একজন চিকিৎসকের প্রতি মানুষের খুবই আস্থা থাকে। তার এই কাজটি আমাদের জন্য খুবই লজ্জার।

মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, চিকিৎসা পেশার একজন মানুষ এ ধরনের দুর্নীতি করবেন, সেটা আমরা মোটেও প্রত্যাশা করি না। ছোট হোক আর বড় হোক, দুর্নীতিবাজ দুর্নীতিবাজই। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা খুবই জরুরি।

 

বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ বলেন, সোনালী ব্যাংক লক্ষ্মীপুরের কমলনগর শাখা থেকে মতলব উত্তরের সোনালী ব্যাংক শাখায় আমাদের হাসপাতালের হিসাবে ১ লাখ ৩০ হাজার টাকা জমা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসক স্যার বলেছেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]