কলমাকান্দায় ভ'য়াবহ অ'গ্নিকাণ্ডে পু'ড়ল ৬ কাপড়ের দোকান

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:২৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০১:৩১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে


প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে পাঁচগাঁও বাজারে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে বাজারটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দুর্গম পথ পেরিয়ে ফায়ার সার্ভিসের দল ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল কাজ করে। ভোর সাড়ে ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানই টিনশেডের তৈরি। প্রতিটি দোকানের আয়তন ছিল প্রায় ১২ ফুট বাই ১০ ফুট। দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মো. কামাল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ীর দোকান রয়েছে। কলমাকান্দা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজ করে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।


তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা সাধারণ মানুষ হতাহত হননি। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ৩-০৯-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]