হোটেলে প্রেমিকাকে কু'পি'য়ে হ'ত্যা প্রেমিকের

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:১৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০১:১৬:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ভারতের দিল্লির লাহোরি গেট এলাকার একটি হোটেলে প্রেমিক তার প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ কর্মকর্তাদের বরাতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এই খবর নিশ্চিত করেছে।

 

পুলিশ জানায়, রাজস্থানের বাসিন্দা অভিযুক্ত যুবক এবং বিহারের বাসিন্দা ওই নারী বুধবার সন্ধ্যায় লাহোরি গেটের প্রিন্স হোটেলে ওঠেন। রাতের কোনো এক সময়ে যুবকটি তার প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন এবং পরবর্তীতে নিজে বিষপান করেন।

 

বৃহস্পতিবার সকালে হোটেল কর্মীরা কক্ষের ভেতরে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]