দেশকে অ'স্থি'তি'শী'ল করতে অপ'ত'থ্য ছড়ানো হচ্ছে, স'ত'র্ক থাকতে হবে

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ কেউ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

 

তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সতর্ক থাকবেন।

 

এর আগে অনুষ্ঠানে ৯ জন পুরোহিত-সেবাইতগণের হাতে সম্মানি তুলে দেন প্রধানমন্ত্রী।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]