মোঃ রাকিব হাসান, জামালপুর।
জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জামালপুর সদর-এর আয়োজনে শহীদ সাকাওয়ান সদ্য অডিটোরিয়ামে এ সংবর্ধনা
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান এবং জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার। অনুষ্ঠানে উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।