ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠিত হয়েছে মাত্র ৬ মাস। এই ৬ মাসে বিএনপি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, গত ৫৫ বছরে এত অল্প সময়ে এত কাজ কোনো সরকার করতে পারেনি। দেশের উন্নয়নই বিএনপি সরকারের অঙ্গীকার। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তাঁর দেখানো পথেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপিত হয়েছে।’ সংসদ সদস্য বলেন, ‘বিএনপি কোনো গোষ্ঠী, পরিবার বা ব্যক্তির দল নয়। এটি এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক এবং প্রান্তিক মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক প্ল্যাটফর্ম। জনগণের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রায়ের মাধ্যমে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছে। এই ক্ষমতা ভোগের জন্য নয়, এটি মানুষের সেবা করার আমানত।’ সরকারের অগ্রাধিকার তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে বুকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে। সরকারের প্রথম ও প্রধান কাজ জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, কৃষককে উৎপাদনের ন্যায্য মূল্য দেওয়া, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার। জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে সরকার বদ্ধপরিকর।’ প্রধান অতিথি বলেন, ‘উন্নয়নই বিএনপি সরকারের মূল মন্ত্র। গ্রাম থেকে শহর, কৃষি থেকে শিল্প, সবখানে সুষম উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।’ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সিকদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন' জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, বিএনপি নেতা ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ছিলো।