উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০২:২২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০২:২৪:৫৭ অপরাহ্ন
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলিপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। উলিপুর বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


পরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা ও ১নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, এরশাদুল হাবিব নয়ন , মহসিন আলী সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গৌরব ও ঐতিহ্য তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]