কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দেশ ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরের

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০১:৫০:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০১:৫১:৫৯ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি

​​​​​​ পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় কাউখালী উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী

আহমেদ সোহেল মঞ্জুর বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে আপসহীন ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হতে হবে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ভাগ্যোন্নয়নে একযোগে কাজ করা। বিএনপি সব সময় দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করে গেছে এবং ভবিষ্যতেও উন্নয়ন ও অগ্রগতির এই যাত্রা অব্যাহত থাকবে।"


তিনি তৃণমূলের নেতাকর্মীদের দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]