হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর নকলাস্থ বাস ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষো আয়োজিত মুক্ত মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে এক বিশাল র্যালী নকলা শহরের রাস্তা সমূহ প্রদক্ষিন করে। র্যালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। .