আদমদিঘীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:৩০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:৩০:৪৭ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদমদীঘি উপজেলা সদরে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়াও আদমদীঘি উপজেলা সদরে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, শাহিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, সাংগঠন সম্পাদক ইউনুছ আলী দুলাল, বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম। অপর দিকে সান্তাহার পৌর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সারাধণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল নের্তৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]