মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:১৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:১৭:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে ম্যারাথনে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়

 

আম্বাজোগাইয়ে আয়োজিত ম্যারাথনটি ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

 

রমাবাইও প্রতিযোগিতায় অংশ নিতে সাধারণ শাড়ি ও চপ্পল পরে হাজির হন। দৌড় শুরুর পর অবশ্য বদলে যায় দৃশ্য। রাস্তায় বারবার চপ্পল খুলে যাওয়ায় একপর্যায়ে তা হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন। পাথর ও রুক্ষ রাস্তার কারণে খালি পায়ে দৌড়ানো কঠিন হলেও থামেননি রমাবাই। একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন। রমাবাইয়ের এই জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তার এই প্রচেষ্টা সবার প্রশংসা কুড়িয়েছে।

 

ম্যারাথন থেকে পাওয়া ৩ হাজার রুপির পুরস্কার মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করবেন বলে জানিয়েছেন রমাবাই। তার এই অর্জন শুধু একটি দৌড়ের জয় নয়, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে একজন মায়ের দৃঢ়তা, পরিশ্রম ও আত্মত্যাগেরও অনন্য উদাহরণ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]