গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মু'খোমুখি সং'ঘ'র্ষে নি'হ'ত ২

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:২২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:২২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের পুত্র লিমন মিয়া (২৩) ও  চাঁদপাড়ার শাহীন মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০)।

 

স্থানীয়রা জানান দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক দু’জনই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যায়।  

 

এ দুর্ঘটনায় নিহতের বিষয়টি গোবিন্দগঞ্জ থানার এস আই মশিউর রহমান নিশ্চিত করেছেন।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]