কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ উদ্বোধন

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০২:৪৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০২:৪৬:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



----------------- আমরা এমন সমাজ চাই না, যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে। -মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের তুরাগ দক্ষিণ থানার ৫২নং ওয়ার্ডে দাওয়াতি অভিযান উদ্বোধন করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ


জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তুরাগ দক্ষিণ থানার ৫২নং ওয়ার্ডের পাকুরিয়া এলাকায় এ দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও থানা আমির অ্যাডভোকেট মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক থানা আমির ও শ্রমিক নেতা মাহবুব আলম, থানা সেক্রেটারি আহসান হাবিব, সহকারী সেক্রেটারি শফি আলম সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা। দাওয়াতি কার্যক্রমের উদ্বোধনকালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই মহৎ কাজে যারা বের হয়েছেন, তারা মানুষের কাছে স্বতঃস্ফূর্তভাবে যাবেন এবং সুন্দরভাবে ইসলামের কথা তুলে ধরবেন। আল্লাহর পথে সময় ব্যয় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।


তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মপ্রাণ, চরিত্রবান ও নিঃস্বার্থ মানুষের হাতে নেতৃত্ব থাকবে; মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং কেউ কারও ওপর জোর-জবরদস্তি করতে পারবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, সংসদ ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনেও একজন শিক্ষিকাকে ছিনতাইকারীদের হাতে প্রাণ দিতে হয়েছে। প্রায় ৪০ বছর শিক্ষকতা করা ওই নারী স্বামীর সঙ্গে সেখানে এসেছিলেন। মোটরসাইকেলে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো বলেন, একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গেও নিরাপদ না থাকেন, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? ন্যায়বিচার কোথায়? জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম কি এমন একটি বাংলাদেশের জন্য হয়েছিল? মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এমন সমাজ চাই না, যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ বিপদে পড়লে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে; আইনের শাসন


প্রতিষ্ঠিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাবে। তিনি আরও বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব। ইসলাম এমন একটি জীবনব্যবস্থার কথা বলে, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায়-জুলুমের অবসান ঘটবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। তিনি বলেন, ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দাঈ হিসেবে ভূমিকা পালন করে মানুষকে ন্যায়, সততা ও ইসলামের পথে আহ্বান জানানোর কথা জানান তিনি। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]