নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর ভাঙ্গা এলাকা হতে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ ১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ৩১/০৮/২০২৬ তারিখ বিকাল
অনুমান ১৫.২০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কাপুড়িয়া সদরদী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। ২। র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কাপুড়িয়া সদরদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার টাকা) বাজার মূল্যের ১৩৮ (একশত আটত্রিশ) বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ ০২ (দুই) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম ১। মোঃ মিন্টু আলী (৩৬), পিতা- শুকুর আলী, সাং- নান্দুয়ালী, থানা- সদর, জেলা- মাগুরা ও ২। মোছাঃ নুরজাহান বেগম (৪২), পিতা- আলী হোসেন, সাং- ধোপাখালী, থানা- জীবননগর,
জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তাদের ব্যবহৃত ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে
সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে