চু'রি মা'মলার ও'য়ারেন্টভুক্ত আ'সামি নয়ন গ্রে'ফতার

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১০:৫৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:০২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে কেন্দুয়া পৌর সদরের সাজিউড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নয়ন মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ধানুয়াপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া থানার মামলা নং-১৭(১)২৬-এর আসামি নয়ন মিয়া আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশনা অমান্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছিল। সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কেন্দুয়া পৌর সদর এলাকা থেকে নয়ন মিয়াকে গ্রেফতার করে।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]