টাকার কাছে বিবেক বিক্রি নয়—সত্য প্রকাশই সাংবাদিকতার দায়িত্ব দু'র্নীতি-অ'নিয়মের বি'রুদ্ধে কলম, চাপের কাছে মাথা নত নয়—সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অ'ঙ্গীকার

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩৩:৩৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়িত্ব এবং সত্যের প্রতি এক অটুট অঙ্গীকার। তাই অর্থ, ভয়, চাপ কিংবা কোনো প্রভাবশালী মহলের কাছে নিজের বিবেক ও কলম বিকিয়ে দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না। একজন প্রকৃত সাংবাদিকের প্রথম পরিচয় তার সততা। সত্যকে সত্য হিসেবে তুলে ধরা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রকাশ করাই তার প্রধান দায়িত্ব। সামান্য অর্থ কিংবা ব্যক্তিগত স্বার্থের বিনিময়ে সংবাদকে প্রভাবিত করা শুধু

একজন সাংবাদিকের মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, প্রশ্নবিদ্ধ করে পুরো সাংবাদিকতা পেশার বিশ্বাসযোগ্যতাকে। সাংবাদিকতার কলম কোনো ব্যক্তি, গোষ্ঠী, ক্ষমতা কিংবা অর্থের কাছে জিম্মি হতে পারে না। কারণ একটি সংবাদ নিছক কিছু শব্দের সমষ্টি নয়—একটি সংবাদ মানুষের অধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা ও সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। একজন প্রকৃত সাংবাদিক অন্যায়ের সঙ্গে আপস করেন না। দুর্নীতি দেখলে প্রশ্ন করেন, অনিয়ম দেখলে তুলে ধরেন, নিপীড়িত মানুষের কথা বলেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনমত তৈরিতে ভূমিকা রাখেন। তিনি কারও ব্যক্তিস্বার্থের পাহারাদার নন;

তিনি জনগণের জানার অধিকারের একজন দায়িত্বশীল প্রহরী। সেই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সাংবাদিকের কলমও হতে হবে স্বাধীন, সাহসী ও সত্যনিষ্ঠ। কারণ সাংবাদিক কেবল সংবাদ লেখেন না—তিনি সময়ের সাক্ষী হয়ে থাকেন। আজকের সত্যনিষ্ঠ সংবাদই আগামী দিনের ইতিহাসের দলিল হয়ে উঠতে পারে। তাই সাংবাদিকতার নামে অর্থের কাছে আত্মসমর্পণ নয়, বিবেকের কাছে দায়বদ্ধতাই হোক মূলনীতি। টাকার কাছে বিবেক বিক্রি নয়। ক্ষমতার কাছে মাথা নত নয়। মিথ্যার সঙ্গে আপস নয়। অন্যায়ের কাছে নীরবতা নয়। সত্যকে সত্য বলতে হবে। মিথ্যাকে মিথ্যা বলতে হবে। দুর্নীতিকে দুর্নীতি বলতে হবে। মানুষের অধিকারকে মানুষের অধিকার হিসেবেই তুলে ধরতে হবে। সাংবাদিকদের দৃঢ় প্রত্যয়—“আমরা মাথা নত করতে প্রস্তুত নই। আমাদের কলম থামবে না। সত্য প্রকাশের দায়িত্ব থেকে আমরা সরে যাব না।” সবুজের মাঝে লালবৃত্তের এই বাংলাদেশ হোক সত্য, ন্যায় ও জবাবদিহির বাংলাদেশ। আর সেই বাংলাদেশের সাহসী সন্তান হিসেবে সাংবাদিকের কলম থাকুক মানুষের পক্ষে, সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে।

সত্যের পক্ষে—মানুষের পক্ষে—সাংবাদিকতার পক্ষে। মোঃ আবদুল্লাহ দৈনিক খোলা কাগজ বুড়িচং প্রতিনিধি সহ- সাংগঠনিক সম্পাদক বুড়িচং প্রেসক্লাব। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখা। যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]