নৈশ'ভো'জে মুরগির মাংস বেশি খাওয়া নিয়ে ত'র্ক': বন্ধুর ছু'রি'কা'ঘা'তে প্রাণ গেল বন্ধুর

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:২৭:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নৈশভোজে মুরগির মাংসের টুকরো বেশি খাওয়াকে কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। সম্প্রতি ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় একই প্রতিষ্ঠানে চাকরি করা দুই ঘনিষ্ট বন্ধুর মধ্যে তুচ্ছ এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিহত ব্যক্তির নাম সীতারাম। তার বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। সীতারাম মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। চাকরিসূত্রে মুদালাগির হুনাশ্যাল পিজি গ্রামে বাস করতেন তিনি। অভিযুক্ত অরুণ কুমার একই গ্রামের বাসিন্দা এবং সীতারামের সঙ্গে ওই কোম্পানিতে কাজ করতেন।

 

জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। এ সময় একজন অন্যজনের চেয়ে বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। পরে তা উত্তপ্ত বাগ্-বিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

 

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, অরুণ কুমার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। তবে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য তিনি দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

 

কিন্তু তার এই বয়ানে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য অরুণ কুমারকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।

স্থানীয় পুলিশ জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]