স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলায় দিলু আরা (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল মিয়া (৩০) পলাতক রয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী এনামুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাবুল মিয়ার কাছ থেকে লাকড়ি কিনেছিলেন দিলু আরা। রোববার সন্ধ্যায় পাওনা টাকা দিতে তিনি বাবুলের বাড়িতে যান। সেখানে একপর্যায়ে ধস্তাধস্তির পর দিলু আরার ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রেখে বাবুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। সেখানে রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ
আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা