কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫৫ নং আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। পরবর্তীতে শিক্ষক ও কর্মচারীরা ভেতরের অফিস কক্ষসহ বিদ্যালয়ের দ্বিতীয় তলার স্টোররুমের তালাও ভাঙা অবস্থায় দেখতে পান। বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় ছুটির পর নিয়ম অনুযায়ী অফিস ও শ্রেণিকক্ষ বন্ধ করে সবাই বাড়ি চলে যান। সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে এসে তিনি চুরির বিষয়টি টের পান। পরে কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে দেখা যায়, চোর চক্র বিদ্যালয়ের পুরোনো দুটি সিলিং ফ্যান, দুটি ফুটবল, একটি ঘণ্টা এবং একটি টিউবওয়েল খুলে চুরি করে নিয়ে গেছে। এছাড়া শ্রেণিকক্ষের বৈদ্যুতিক সুইচবোর্ডও ভেঙে তছনছ করে ফেলে রেখে গেছে তারা। উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার মোঃ অহেদুর রহমান বলেন, আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত বিদ্যালয় কোন নৈশো প্রহরে নেই। এ বিষয়ে কাউখালী থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।