বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নি'ষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জ'রিমানা

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:৫৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:০০:৫৭ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।


অভিযান সূত্রে জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষি কাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের অধীনে ন্যস্ত করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও


পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]