কটিয়াদীতে স'ড়ক দু'র্ঘটনায় ৩ জনের মৃ'ত্যু, আ'হত ৫

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৩০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৩২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের তেভাগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের রাবেয়া খাতুন (৫০),

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০), এবং জারা মনি (৫)। এ ঘটনায় আহতরা হলেন বন্যা আক্তার (২৫), কাজল মিয়া (৩০), বদিউল আলম (৫৫), প্রিয়া আক্তার (২০), সাকিবুল হাসান (৮)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বদিউল আলম জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান আমাদের সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার জামাতা মিলন মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় আমার স্ত্রী রাবেয়া্

ও নাতনি জারা মনিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । এমই

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]