হবিগঞ্জে সী'মান্তে বিএসএফের গু'লিতে বাংলাদেশি যুবক নি'হত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৩৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও সোহাগ সীমান্তে গরু চরাতে যান। বেলা সাড়ে ১১টার


দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আব্দুল কাদির অভিযোগ করে বলেন, বিএসএফ সদস্যরা কোনো উসকানি ছাড়াই অতর্কিতভাবে সোহাগের ওপর গুলি চালিয়েছে। চুনারুঘাট মডেল থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]