ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাব (IUHRC)-এর উদ্যোগে নবীন সদস্যদের বরণ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নম্বর কক্ষে ‘THE HR LAUNCHPAD 2026’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। হিউম্যান রিসোর্স ক্লাবের সভাপতি তুষার মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া, প্রধান আলোচক হিসেবে নেক্সট জেন ডক্টরস জজ এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার হোসাইন সাগর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি উম্মে সালমা লুনা, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও শিমুল রায়। এছাড়াও অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । কর্মশালাতে শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, নেতৃত্বগুণ ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় মানবসম্পদ ও জনবল ব্যবস্থাপনা, নেতৃত্ব, ক্যারিয়ার ও চাকরির প্রস্তুতি, জীবনবৃত্তান্ত তৈরি (CV), সাক্ষাৎকার ও পেশাগত যোগাযোগমাধ্যম, বৃত্তি ও ইন্টার্নশিপের সুযোগ, সাংগঠনিক আচরণ এবং চার বছর মেয়াদি ক্যারিয়ার পরিকল্পনাসহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। হিউম্যান
রিসোর্স ক্লাবের সভাপতি তুষার মালাকার বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর দক্ষতা, নেতৃত্ব ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা ‘THE HR LAUNCHPAD 2026’ আয়োজন করেছি। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার নিয়ে সচেতন করা এবং ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া। আমরা বিশ্বাস করি, এই আয়োজন তাদের আগামী দিনের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।