ব্রাহ্মণপাড়ায় বেড়েছে পাগলা কুকুরের উপদ্রব, আ'তঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

চলতি ভাদ্র মাসে কুকুরের প্রজনন মৌসুম চলায় ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে পাগলা বা ক্ষ্যাপা কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছোট ছোট শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। প্রতিনিয়তই বিভিন্ন এলাকার মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করছেন। উপজেলার শিদলাই, মাধবপুর, চান্দলা, দুলালপুর, ব্রাহ্মণপাড়া সদর, শশীদল, সাহেবাবাদ


ও মালাপাড়া—এই আটটি ইউনিয়নে বর্তমানে পাগলা কুকুরের আতঙ্ক সবচেয়ে বেশি। সড়ক ও অলিগলিতে বেপরোয়া কুকুরের ছুটাছুটি দেখে পথচারীদের মাঝে ভীতি কাজ করছে। আক্রান্তদের একজন শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। তিনি জানান, "কয়েকদিন আগে বাজারে যাওয়ার পথে তিনটি পাগলা কুকুর আমাকে ঘিরে ধরে এবং একটি কামড়ে দেয়। পরে আমি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছি। ইদানীং এলাকাটিতে কুকুরের আক্রমণ বেশ বেড়েছে।" একই অভিজ্ঞতার কথা জানান সদর ইউনিয়নের নাইঘর গ্রামের বাসিন্দা আবু কালাম। তিনি বলেন, "গত সপ্তাহে সন্ধ্যার পর বাড়ির পাশেই একটি কুকুর আমাকে কামড়ে দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে এসেছি।"


এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মনিরুল ইসলাম জানান, "বছরের এই সময়টাতে মূলত কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় পাগলা বা ক্ষ্যাপা কুকুরের উপদ্রব স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। কুকুরের লালা, দাঁত ও নখে জলাতঙ্কের জীবাণু থাকে। কুকুর কামড় দেওয়া বা আঁচড় জানানোর ৭ থেকে ১০ দিনের মধ্যে ভ্যাকসিন না নিলে এবং পরবর্তীতে

জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে রোগীর মৃত্যু অবধারিত। তাই কুকুরের কামড় বা নখের আঁচড় লাগামাত্র কালক্ষেপণ না করে দ্রুত নিবন্ধিত (রেজিস্টার্ড) চিকিৎসকের পরামর্শ নিন এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]