নেপালে ব'ন্যা'য় ভেসে যাওয়া ব্যাংকের লকার থেকে টাকা লু'ট, আ'ট'ক ২৯

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:২১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:২১:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যায় লকারটি। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশুলি নদীর কাছে লকারটি পাওয়া যায়।

স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ টাকা নিয়ে গেছেন—এমন তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠায় ধাদিং পুলিশ। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়।

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। এছাড়া গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধালেক-৭-এর আদমতার এলাকার কয়েকজনও রয়েছেন। অন্যদের বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও তারা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

 

আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে নেপালে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

 

এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শনিবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

 

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই অপরিবর্তিত রয়েছে।

বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]