নিজস্ব প্রতিবেদক
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও অর্ধলাখ টাকা উপহার প্রদান ড. মাসুদ এমপির পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সংবর্ধিত বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার প্রদান করেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি আরও বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগিদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এই অসাধারণ অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ড. মাসুদ এমপি বলেন, কোরআনের
আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।