মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অ'চে'ত'ন তরুণী, ভাইরাল ছবির র'হ'স্য উ'দ'ঘা'ট'ন

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৩:২৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৩:২৪:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে। পারিবারিক ঝগড়ার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর ওই তরুণী মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার বোন ও দুলাভাই।

 

তাদের দাবি, অসুস্থ তরুণীকে বাসায় পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেলচালক আলম নিজেও পারিবারিক ঝামেলায় পড়েছেন।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ২৬ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ফোনে কথা হয়। তিনি বর্তমানে সুস্থ ও ভালো আছেন বলে জানান। এ বিষয়ে দুদিন পর সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলেও ফোনে জানান তিনি। পরে তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান ওই তরুণী। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তারা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মোটরসাইকেল চালাতে দেখা যুবকের বাড়ি রাজেন্দ্রপুরে। তার নামের শেষাংশ ‘আলম’। তিনি বিবাহিত।

 

তরুণীর দুলাভাই বলেন, ‘শিমু’ (ছদ্মনাম) আগে কখনো মদ্যপান করেননি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় তিনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। পরে উত্তরার কোনো একটি বারে গিয়ে মদ্যপান করে থাকতে পারেন। সেখানে অসুস্থ হয়ে পড়ার পর দুই তরুণ তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের হন। আলম ওই তরুণীর স্বামী কি না জানতে চাইলে দুলাভাই বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

 

তরুণীর বোন জানান, তার বোনের এর আগে দুটি বিয়ে হয়েছিল। কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে। এরপর তাকে নিজের কাছে এনে রেখেছিলেন। বুধবারের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ওর দুলাভাই আমার গায়ে হাত তুলেছিল। এটা ও মানতে পারেনি।’

 

তার ভাষ্য, পরে বারে অসুস্থ হয়ে পড়লে আলম ও তার এক বন্ধু তরুণীকে টঙ্গীর বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে ওই অবস্থায় তারা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে তার বোনকে ফোন করেন।

 

আলমের বিষয়ে তরুণীর বোন বলেন, ‘আলম এখন পারিবারিকভাবে ঝামেলায় আছে। ওর সংসার আছে, মেয়ে আছে। আমার বোনকে পৌঁছে দিতে গিয়ে সে বিপদে পড়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার কয়েকটি ছবি পোস্ট করেন মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন। উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখে তিনি ছবি তোলেন বলে জানান।

 

ছবিগুলো পোস্ট করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তার পোস্ট অনুযায়ী, রাত ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি অনুসরণ করেন। মোটরসাইকেলে একজন যুবক চালকের পেছনে একজন তরুণী ছিলেন। তরুণীর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

 

ঘটনাটি নজরে আসার পর তদন্তে নামে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মোটরসাইকেলটি তাদের থানা এলাকার সীমানা পেরিয়ে গাজীপুরের গাছা থানার দিকে চলে যায়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে পুলিশের একটি দল। মোটরসাইকেলের নম্বর প্লেট থাকায় চালককে শনাক্ত করতে সমস্যা হবে না বলে জানান তিনি। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশাবাদও ব্যক্ত করেন এই কর্মকর্তা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]