পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০২:৪৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০২:৪৬:৩০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি,



মনজুর মোর্শেদ তুহিন, ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। ২৮ আগষ্ট (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।


কমিটিতে সহ-সভাপতি জওহার ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ রানা, অর্থ সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব) এবং প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাইফুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হয়েছেন মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান (শিশির), রিপন হাওলাদার, আলমগীর হোসেন ও শারমিন আজাদ। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার। এর আগে মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-


বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনটি আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সদস্যদের।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]