প্রা'ণে'র ভ'য়ে গৃ'হ'ব'ন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০১:০৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০১:০৫:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বিগত দুই বছরে তিনবার হত্যাচেষ্টার পর তার ২০ বছর বয়সী ছোট ছেলে ব্যারন ট্রাম্প ঘরকুনো বা একাকী জীবনযাপন করছেন। শুক্রবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ব্যারন জনসমক্ষে আসা এড়িয়ে চলেন এবং গ্রীষ্মের বেশিরভাগ সময় নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ব্যারন বাইরে বের হন না এবং নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করেন।

 

রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনা ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বাবাকে এই খবরটি জানিয়ে ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’ মেলানিয়া ট্রাম্পের দপ্তর সংবাদ মাধ্যমকে ব্যারনের ব্যক্তিগত জীবন সংক্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং ফার্স্ট লেডি ছেলের এই সিদ্ধান্তকে সমর্থন করেন।

 

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ব্যারনের গতিবিধি তুলে ধরে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে এবং তাকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করে। এর আগে মেলানিয়াকে লক্ষ্য করে বানানো একটি ভিডিওর শেষে ব্যারনকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ‘এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’

 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, তারা এই হুমকির বিষয়টি সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করছেন। তবে লেবাননের আল মানার টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই ব্যারেনকে হত্যার এই চক্রান্তের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]