এ'আ'ই দিয়ে মা'ম'লা'র রা'য় লেখা অ'নু'চি'ত, ব্যবহারে আ'ই'ন থাকা প্রয়োজন

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১২:২৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১২:২৮:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, ‘এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন।’

 

শনিবার সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

 

তিনি বলেন, ‘এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]