বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নি'হত

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১১:৫৩:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১১:৫৬:১৭ পূর্বাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা



কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বাঁশের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে রফিকুল কুমিল্লা শহরে ঘুরতে যান। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে রফিকুল মারা যান। নিহতের


চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘রফিকুল তার এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। বাঁশের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]