দুই ফোনেই চার্জ আছে, মানে বি'দ্যু'তে'র ঘা'ট'তি কম: যুবদল নেতা নয়ন

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১১:৪৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১১:৪৬:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি-এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’

 

বর্তমানে এলাকায় বিদ্যুতের আহামরি কোনো সংকট বা বড় ধরনের ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]