আল্লাহর বিধান বাস্তবায়নই জামায়াতের প্রধান লক্ষ্য: মাওলানা জহির উদ্দিন বাবর

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৪:২৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৪:২৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি দক্ষিণ থানার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) নগরীর রূপাতলী হলরুমে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন কোতোয়ালি দক্ষিণ থানা আমীর জনাব তারিকুল ইসলাম।


বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “আমরা এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে শপথ গ্রহণ করেছি। সুতরাং আমাদের প্রতিটি কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত। আল্লাহর বিধান বাস্তবায়নকে আমাদের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।” তিনি আরও বলেন, “শপথের কর্মী হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের লক্ষ্যে আমাদের সর্বাত্মক ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জান্নাত লাভের আশায় আমরা আমাদের জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার



যে শপথ গ্রহণ করেছি, সেই শপথ যথাযথভাবে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই শপথের প্রতিফলন ঘটাতে হবে।” বৈঠকে বিশেষ অতিথি হিসেবে


উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল। এছাড়া কোতোয়ালি দক্ষিণ থানার সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদকসহ সকল ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]