মির্জাগঞ্জে যুবদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও অভিনন্দন র‌্যালী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৩০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৩১:৪৬ অপরাহ্ন
মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় আনন্দে ভাসলেন নেতাকর্মীরা। কমিটি ঘোষণার খবরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও অভিনন্দন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিলে নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা এবং "প্রাণঢালা অভিনন্দন" লেখা ব্যানার ছিল। মিছিলটিতে বিএনপির চেয়ারম্যান ও



প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে অভিনন্দন জানানো হয়। উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলে নবনির্বাচিত উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন পর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কমিটির নেতৃত্বে মির্জাগঞ্জে যুবদল


আরও শক্তিশালী হবে এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তারা মাঠে কাজ করবেন।’ বক্তারা আগামী দিনে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]