ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
হাজারো মানুষের অশ্রু আর দোয়ার মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের সহধর্মিণীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি
করেন সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা শামসের আলী খান। জানাজা পূর্ব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন, পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। আরও বক্তব্য প্রদান করেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। এছাড়াও বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি প্রমুখ। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের হাজারো মুসল্লির অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব বক্তব্যে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন, আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার দীর্ঘদিন ধরে মির্জাগঞ্জের রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পরিবারের এই শোক শুধু পরিবারের নয়, সমগ্র মির্জাগঞ্জবাসীর শোক।