সারাদিন দোকান বন্ধ, সন্ধ্যায় মিলল ব্যবসায়ীর ম'র'দে'হ

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:১৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:১৮:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জে নিজ দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে পুরোনো টিন ও লোহার ভাঙারি ব্যবসা করতেন। তিনি দোকানেই রাতযাপন করতেন এবং সেখানে রান্না করে খাবার খেতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি।

 

বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে নিহতের ভাই রিক্সন দোকানে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দোকানের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের মেঝেতে সামিউল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

 

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]