পীরগঞ্জে ১৬ পিস ই'য়াবাসহ আ'টক ১, থানায় মামলা

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩৭:০০ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:


রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ৩৫ মিনিটে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক মোঃ রাকিব মিয়ার বাড়ির সামনের

কাঁচা রাস্তা থেকে মোঃ আসাদুজ্জামান ওরফে সোহেল (৩৯), পিতা- মোঃ সহিদুল ইসলাম, সাং- খষ্টি, ইউনিয়ন- বড় আলমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১৬ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-৩৮/২৮৫, তারিখ ২৬/০৮/২০২৬ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]