মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির সহধর্মিণীর ই'ন্তেকাল

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৪২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৪৪:৫৬ অপরাহ্ন
ডি কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক, এলাকার প্রবীণ রাজনীতিক আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের সহধর্মিণী বুধবার ২৭ আগস্ট বিকাল ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।


ৌ তার বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুমা ছিলেন একজন আদর্শ গৃহিণী। ধর্মপরায়ণ, বিনয়ী ও মিশুক স্বভাবের জন্য এলাকায় তার সুনাম ছিল। পাড়া-প্রতিবেশীর সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকতেন। স্বামী আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদারের রাজনৈতিক জীবনের প্রতিটি উত্থান-পতনে তিনি ছিলেন ছায়ার মতো। সংকটের সময় সাহস ও প্রেরণা যুগিয়ে স্বামীকে শক্তি দিয়েছেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে মির্জাগঞ্জের রাজনৈতিক ও


সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল শুক্রবার মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাজায় উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেছে পরিবার। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এদিকে শোকাহত স্বামী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার স্ত্রীর আত্মার শান্তি কামনায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]