মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) ও হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:২৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৩০:৪০ অপরাহ্ন
এমনজরুল ইসলামঃ


রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী বাইতুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের তৃতীয় ও সমাপনী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) বাদ


মাগরিব মসজিদে এক বর্ণিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শামসুল খাদিজা তৈয়্যবা মডেল মাদরাসা ও নূরে মুজাচ্ছাম মডেল মাদরাসার ২৫ জন কৃতি শিক্ষার্থীর পাগড়ি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্নকারী এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শামসুল খাদিজা তৈয়্যবা মডেল মাদরাসা ও নূরে মুজাচ্ছাম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শাইখ ফরহাদুল ইসলাম বুলবুলি।


মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব খাদেমুল কাউনাইন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ‘ডাঃ কাফি আই কেয়ার’-এর স্বত্বাধিকারী ডাঃ আব্দুল্লাহ আল কাফি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব ফারুক শেখ, মিরপুর শাহ আলী বোগদাদী (রহ.) মাজারের প্রধান খাদেম জনাব হাফিজুর রহমান খাজা, এবং মোহাম্মদপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব ওবায়দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া মাদরাসার শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনাসভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনীর ওপর আলোকপাত করে তাঁর আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শাইখ ফরহাদুল ইসলাম বুলবুলি বলেন, "মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তাঁকে দুনিয়াতে পাঠিয়েছেন


। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে প্রকৃত শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।" নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য মহানবীর সুন্নাহ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]