নেপালের ভ'য়া'ব'হ ব'ন্যা'য় ৩০০ ভারতীয় নি'খোঁ'জ

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১২:১৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১২:১৯:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ এই ভারতীয়দের বেশিরভাগই মানসরোবর যাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড অন্বেষা সামিট’-এ বক্তব্য দেওয়ার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, রসুয়া অঞ্চলে ঘটে যাওয়া এই দুর্যোগে এ পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক শহর ধুয়েমুছে নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

শিশির খানাল জানান, ক্ষতিগ্রস্ত রসুয়া অঞ্চলটি মানসরোবর যাত্রার পথ হওয়ায় সেখানে ভারতীয়সহ অনেক বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। নিখোঁজ ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং বিদেশি নাগরিকদের সুরক্ষায় বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

হিমালয়কন্যা নেপালে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে তাৎক্ষণিক ত্রাণ পাঠানোয় ভারত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে উদ্ধার এবং জরুরি ত্রাণ সরবরাহের ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]