অটোরিকশায় লু'কি'য়ে রাখা ৪৮০ বোতল ফে'ন'সি'ডি'ল'সহ যুবক আটক

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ অভিযান চালানো হয়। আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রিকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ সদস্য থানায় ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের দেখে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন হৃদয়। পরে পুলিশ তাকে আটক করে।

 

এরপর স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

 

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]