মির্জাগঞ্জে যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক হলেন “মাহীন হাদী”

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৩৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৪০:৫২ অপরাহ্ন
ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা করেছে। এতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম


ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে গাজী রাশেদ শামসকে সভাপতি, মো. নাসির উদ্দিন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, মো. আবু বকর সিদ্দিক চৌধুরীকে সহ-সভাপতি এবং গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


এছাড়া মো. মাইনুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদক এবং ইব্রাহিম হোসেন জুয়েল মুধা দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে ইঞ্জিনিয়ার মাহীন হাদী বলেন, ‘আমার ওপর যে আস্থা ও দায়িত্ব দলের নেতৃবৃন্দ রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। বিএনপির


চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করা এবং  মির্জাগঞ্জের প্রতিটি ইউনিয়নে যুবদলকে সুসংগঠিত করে বেকার যুবসমাজের পাশে দাঁড়ানো আমার প্রধান লক্ষ্য থাকবে। তিনি আরও বলেন, ‘ আগামী দিনে ছাত্র ও যুবসমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। আমি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে চাই।’


উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মাহীন হাদী দীর্ঘদিন ধরে মির্জাগঞ্জে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। কমিটি ঘোষণার পর মির্জাগঞ্জে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। তারা আশা প্রকাশ করেন, তরুণ ও মেধাবী নেতৃত্বের হাত ধরে মির্জাগঞ্জ উপজেলা যুবদল আরও গতিশীল হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]