রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬-এর মেধা নির্ধারণী পরীক্ষার ফল প্রকাশ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৪:১০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৪:১৩:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

কেন্দুয়া ও আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬-এর মেধা নির্ধারণী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।



বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধা নির্ধারণী পরীক্ষায় মোট ৯৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৯৮ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে পরীক্ষায় উত্তীর্ণ ও অপেক্ষমাণ তালিকায় থাকা সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন


নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী। এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও স্বপ্নকে আরও বিকশিত করার পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬-এর উদ্যোগ অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার গর্ব হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম কেন্দুয়া উপজেলা কমিটির আহবায়ক সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী


বলেন,শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি লক্ষে আমাদের এই পোগ্রাম চলমান থাকবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]