কেন্দুয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৩৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৩৭:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ



পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কেন্দুয়া পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে কেন্দুয়া কানকা শরিফ থেকে পীরজাদা হযরত সৈয়দ নয়মূল কুদ্দুস আকবরী হুজুরের নেতৃত্বে গাউছে হাওলা দরবার শরিফের ভক্ত-মুরিদানদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।


র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরিফে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। র‍্যালি শেষে খানকা শরিফে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড.


রফিকুল ইসলাম হিলালী, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক আশেকান, নারী-পুরুষ ভক্ত ও মুরিদান অংশ নেন। দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।


পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]