মির্জাগঞ্জে ২ নং ওয়ার্ড মেম্বার পদে ল'ড়বেন ডি কে মিন্টু

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:১৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:২০:১৬ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন এলাকার পরিচিত মুখ ডি কে মিন্টু। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকার কারণে ডি কে মিন্টু ওয়ার্ডবাসীর



কাছে নম্র, ভদ্র ও সৌহার্দপূর্ণ মানুষ হিসেবে পরিচিত। তার মিশুক স্বভাব ও মানুষের পাশে থাকার মানসিকতার জন্য সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে। প্রার্থিতার ঘোষণা দিয়ে ডি কে মিন্টু বলেন,  ‘আমি নির্বাচিত হলে সবার আগে ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানির সংকট দূর করার কাজে হাত দেব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারের সকল সুযোগ-সুবিধা যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করব।’ তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। মানুষকে আমার কাছে আসতে হবে না, আমি মানুষের কাছে যাব। পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান এবং নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করাও আমার মূল লক্ষ্য।


আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’ স্থানীয়রা জানান, ডি কে মিন্টু একজন সৎ ও জনবান্ধব মানুষ। তার কর্মদক্ষতা ও সেবার মানসিকতা তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। ইতোমধ্যে তিনি ২ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। স্থানীয় ভোটারদের মতে, এবার ২ নং ওয়ার্ডে নতুন নেতৃত্ব দেখতে চান তারা। ডি কে মিন্টুর প্রার্থিতার ঘোষণার পর থেকে পুরো ওয়ার্ডে নতুন উদ্দীপনা দেখা গেছে।


উল্লেখ্য, দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে গণসংযোগ শুরু করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]